আইনশৃঙ্খলা : সরকারের ব্যর্থতা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র?

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হঠাৎ করেই জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে কয়েকটি  হত্যাকাণ্ড এবং অপরাধের ঘটনা সারাদেশের মানুষকে স্তম্ভিত করেছে।

গত শনিবার ২৯ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *