চরফ্যাশনে ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক এর ১১ তম মৃ/ত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৩:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে
মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
শনিবার ২৬ সেপ্টেম্বর সন্ধা ৬ টায় চরফ্যাশন উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক এর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাতে চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান ফরাজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি কয়ছর আহাম্মদ কমল, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হেলান উদ্দিন টিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শিকদার হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন অনিক কাজি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতা কর্মীরা।
সভায় বক্তারা বলেন আজ থেকে ১১ বছর আগে কোরবানি ঈদের রাতে হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে কারেন্টের পিলারে বেধে মধ্যযোগিয় কায়দায় কুপিয়ে হত্যা করা হয়েছে। সে সময় স্হানীয় এমপি জ্যাকব এর নেতৃত্বে হত্যাকারিদের প্রশ্রয় দেয়া হয়েছে। বিএনপি সুনির্দিষ্ট কিছু আসামি করে মামলা করলেও আওয়ামী লীগের সময় মামলা ফাইনাল দেয়ার ফলে আজও হত্যাকারিদের বিচার হয়নি।
বক্তারা অবিলম্বে রাজ্জাক হত্যাকারিদের দাবি করেন।














