সংবাদ শিরোনাম ::
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আ\ট\ক ! অত:পর বহিস্কার একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার !

আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়) মো. আসাদুজ্জামান। এসব মামলার ৯৯ শতাংশের বাদী ছিল পুলিশ বলেও জানান তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিনা বিচারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ধরে নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। সাড়ে চার হাজারের বেশি বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা এবং সাতশর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একইভাবে জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘এখন আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন। পুলিশ বাদী হয়ে কোনো ধরনের রাজনৈতিক মামলা করছে না। মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ হয়েছে।’

বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, তারা নিষ্ঠুরতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছিলেন। তাদের বিচার করতে ব্যর্থ হলে তা কাপুরুষতা ও ভীরুতার পরিচয় হবে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা রাষ্ট্রের উদ্যোগ যথেষ্ট নয়; সামাজিকভাবে সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাগেরহাটে মাদক প্রতিরোধে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬