সংবাদ শিরোনাম ::
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আ\ট\ক ! অত:পর বহিস্কার একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার !

আগে কেড়ে নিয়েছিল বাইক—‘চোর তুহিন থেকে আজ সে খুনি তুহিন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আগে কেড়ে নিয়েছিল বাইক—‘চোর তুহিন থেকে আজ সে খুনি তুহিন’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক তুহিনের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ করেছেন এক তরুণ। আসাদুল্লাহ সোহাগ নামের ওই ব্যক্তির দাবি, এর আগে তার মোটরসাইকেল চুরি করেছিল তুহিন। তবে এ বিষয়ে মামলা নেয়নি থানা পুলিশ।

শনিবার রাতে আসাদুল্লাহ সোহাগ (২১) নামের এই তরুণ তুহিনের আটক হওয়ার খবর শোনার পর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব দাবি করেন।

ফেসবুক পোস্টে আসাদুল্লাহ সোহাগ উল্লেখ করেন—‘চোর তুহিন থেকে আজকে সে খুনি তুহিন!’ সোহাগের দাবি, তুহিন একইভাবে কৌশলে তাকে ডেকে নিয়ে তার মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। সে সময় এ ঘটনায় পুলিশের পরামর্শে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সোহাগ।

সোহাগ তার ফেসবুক পোস্টে জিডির কপিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘সে আমাকেও একইভাবে ডেকে এনে কৌশলে আমার বাইকটি নিয়ে যায়। ওর বিরুদ্ধে যখন আমি মামলা করতে গিয়েছিলাম, তখন সদর দক্ষিণ থানার পুলিশ আমার মামলা না নিয়ে শুধু একটা জিডি নিয়েছিল। কিন্তু ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদের বলেছিল—ওর মাথার ওপর নাকি কোনো এক রাজনৈতিক দলের বড় নেতার হাত আছে, তাই ওকে যেন কিছু না করা হয়!’

টাকা ছাড়া বিচার পাওয়া যায় না অভিযোগ তুলে সোহাগ বলেন, ‘আমি সেদিন চুপ ছিলাম, কিন্তু আজ বলব—দেশের পুলিশের শুধু পোশাকই পরিবর্তন হয়েছে, চরিত্র নয়! টাকা ছাড়া এই দেশে কোনো কিছুর বিচার পাওয়া যায় না।’

তিনি বলেন, ‘আমার বাইক চুরি গেছে, সেটা নিয়ে আমার আক্ষেপ নেই। কিন্তু আমি মনে করি, ছোট অপরাধ পার পেয়ে গেলেই অপরাধীরা পরবর্তীতে বড় অপরাধ করার সাহস পায়। সেদিন যেই নেতার পাওয়ার দেখিয়ে ওকে আইন থেকে বাঁচিয়ে রেখেছিলেন, আজ ওকে কিভাবে বাঁচাবেন?’

যা আছে ওই জিডিতে

অভিযোগপত্র অনুযায়ী, ঘটনাটি ২০২৫ সালের ২৬ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সালমানপুর এলাকার অলি মিয়ার দোকানের সামনে ঘটে। তুহিন মরিয়ম আক্তারের ছেলে সোহাগের পূর্বপরিচিত। তাদের মধ্যে সুসম্পর্ক ছিল এবং তুহিন আগে থেকেই সোহাগের সঙ্গে যোগাযোগ ও চলাফেরা করতেন। ২৭ মার্চ ২০২৫ সোহাগ কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডের সিটি বাইক থেকে ২ লাখ ৫ হাজার টাকা দিয়ে একটি সুজুকি মনোটন মোটরসাইকেল কেনেন। পরে তুহিন প্রায়ই মোটরসাইকেলটি নিয়ে চালাতেন।

অভিযোগপত্রে আরো বলা হয়, ২৬ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে তুহিন সোহাগকে ফোন করে মোটরসাইকেলটি চান। পরে সোহাগ ঘটনাস্থলে গিয়ে তুহিনকে মোটরসাইকেলটি দেন এবং বিশ্ববিদ্যালয়ের সামনে একটি দোকানে গিয়ে বসেন। কিছুক্ষণ পর তুহিন সোহাগকে জানান, তার মোটরসাইকেলটি আর তার কাছে নেই। এরপর মোটরসাইকেলটি ফেরত দেওয়া হয়নি। পরে সোহাগ মোটরসাইকেলটি উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। বিষয়টি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আলোচনা করতেও সময় লাগে। এরপর তিনি থানায় এসে অভিযোগ করেন।

কুমিল্লার সদর দক্ষিণ থানার সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস গাণমাধ্যমেকে এবিষয়ে বলেন, ‘গতকাল থেকে জিডির কপিটা আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। কিন্তু গতকাল অপ্রতিম হত্যা মামলা নিয়ে তদন্তের কাজ করায় জিডির কপিটা সম্পূর্ণভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে তদন্তের স্বার্থে এটি নিয়ে আমরা আরো ভালোভাবে যাচাই করব।’ কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল শনিবার দুপুরে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর সন্দেহভাজন হিসেবে বিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে একজন কোটবাড়ি এলাকার সানন্দা এলাকার নুরুল আলমের ছেলে তুহিন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

আগে কেড়ে নিয়েছিল বাইক—‘চোর তুহিন থেকে আজ সে খুনি তুহিন’

আপডেট সময় : ০৭:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬