সংবাদ শিরোনাম ::
একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার ! চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘ অনুপস্থিতির অভিযোগ, তদারকি নিয়ে প্রশ্ন

পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, স্কুল শিক্ষিকা মা ও বাবা গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন (ভোলা):

ভোলার বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় মিফতাহুল জান্না (রাফা) নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ফেরদৌস আরা মুন্নি ও বাবা সোহেল গুরুতর আহত হয়েছেন। ফেরদৌস আরা মুন্নি মধ্য চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন বৌদ্ধেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী সোহেল ও সাত বছরের সন্তান মিফতাহুল জান্না রাফাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন শিক্ষিকা ফেরদৌস আরা মুন্নি। বৌদ্ধেরপোল এলাকায় একটি বাইরোড থেকে উঠে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শিশু মিফতাহুল জান্না রাফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা সোহেলকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ফেরদৌস আরা মুন্নিও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, চাকরির সুবাদে ফেরদৌস আরা মুন্নির পরিবার বর্তমানে কুঞ্জেরহাট বাজারসংলগ্ন ডিগ্রি কলেজের পাশে আবুল কালাম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থানীয় স্থায়ী ঠিকানা লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে আহত মা-বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বজনরা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাফ আলী বলেন, মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে রাফা নামে এক শিশু নিহত হয়েছে। তার মা-বাবাও আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলায় পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, স্কুল শিক্ষিকা মা ও বাবা গুরুতর আহত

আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬