তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, বাড়ছে ডেঙ্গু রোগী
- আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ভোলার তজুমদ্দিনে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত দুই মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চারজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গুর প্রকোপ বাড়ার মধ্যেই চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল সংকটে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটি উপজেলার পাশাপাশি মেঘনা নদীর চরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার অন্যতম প্রধান সরকারি কেন্দ্র।
চিকিৎসকসহ বিভিন্ন পদ শূন্য
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র আটজন। তাঁদের মধ্যে দুজন বর্তমানে ছুটিতে রয়েছেন। চারটি কনসালটেন্ট পদের সবগুলোই শূন্য। এ ছাড়া ফার্মাসিস্ট, হিসাবরক্ষক, রেডিওগ্রাফার, ল্যাব টেকনোলজিস্ট ও অফিস সহকারীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদেও জনবল সংকট রয়েছে।
স্বাস্থ্য পরিদর্শকের দুটি পদই শূন্য। ৩২টি স্বাস্থ্য সহকারী পদের মধ্যে আটটি, চারটি অফিস সহায়কের মধ্যে তিনটি এবং তিনটি ওয়ার্ডবয়ের মধ্যে দুটি পদ খালি রয়েছে। পাঁচটি পরিচ্ছন্নতাকর্মীর পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন।
ডেঙ্গুর মতো রোগীর সংখ্যা বাড়ার সময়ে এ ধরনের জনবল সংকটে রোগী ব্যবস্থাপনা ও হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
জটিল রোগীদের পাঠানো হচ্ছে অন্যত্র
তজুমদ্দিন উপজেলা ছাড়াও মেঘনার চরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ এ স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসক, অন্যান্য জনবল ও ওষুধের সংকট থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে না।
বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগীদের ভোলা সদর হাসপাতাল, বরিশাল কিংবা ঢাকায় পাঠাতে হচ্ছে।
চরাঞ্চলের জরুরি রোগীদের পরিবহনের জন্য সরকারি
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি: জিসান রনি













