সংবাদ শিরোনাম ::
একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার ! চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘ অনুপস্থিতির অভিযোগ, তদারকি নিয়ে প্রশ্ন

প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: আমিনুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওমর ফারুক, ভোলা:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমরা যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বিগত স্বৈরাচার সরকার ১৭ বছর শুধু নিজেদের উন্নয়ন করে গেছে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই করেনি। বর্তমান সরকার প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে যুবকদের দক্ষ করার উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করে যুবকরা প্রশিক্ষণ গ্রহন করে নিজেরাই স্বাবলম্বি হতে পারে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ভোলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ” প্রকল্পের ৮ম ব্যাচ এবং “এআই প্রশিক্ষণ ” প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষন কর্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ডিভাইজের হাত থেকে আমাদের সন্তানদের দুরে রাখতে চাই। তাই ৪র্থ শ্রেনী থেকে খেলাধূলা নামক একটি বই পাঠ্যপূস্তকে সংযোজন করে তা বাধ্যতামূলক করা হচ্ছে। যাতে করে খেলাধূলায় উদ্ভূদ্ধ করে সমাজ ব্যবস্থার একটি গুনগত পরিবর্তন আনা যায়।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধূলার বিকল্প নেই। তৃনমূল পর্যায় থেকে যাতে দক্ষ খেলোয়ার গড়ে উঠে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার জন্য আমরা প্রত্যেকটি উপজেলায় একটি করে স্টেডিয়াম তৈরী করবো। এ সময় তিনি প্রত্যেক উপজেলায় একটি করে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষনা দেন।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মাহাবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. শেখ মোঃ জোনায়েদ হোসেন, ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা পুলিশ সূপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওসার (পিপিএম), যুব ফ্রিল্যান্সিং ১ম ব্যাচের প্রশিক্ষনার্থী জিনান মাহামুদ, ৩য় ব্যাচের এআই প্রশিক্ষনার্থী ফাতেমা বেগম মীম, ৮ম ব্যাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষনার্থী ফারজানা শিমু প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, , জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমাইউন কবির সোপান সহ জেলা যুব ও ক্রীড়া অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্টান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ” প্রকল্পের ৮ম ব্যাচ এবং “এআই প্রশিক্ষণ” এর উদ্ভোধন ঘোষনা করেন। পরে প্রকল্পের ৬ জন দক্ষ প্রশিক্ষনার্থীকে একটি করে কম্পিউটার বিতরন করেন।

এ ছাড়া সকালে প্রতিমন্ত্রী প্রশিক্ষনার্থীদের উদ্ভাবনী একটি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্ভোধন করেন।

তিনি বুধবার রাতে ঢাকা থেকে লঞ্চ যোগে একদিনের সফরে আজ ভোর ৬টায় ভোলা এসে পৌঁছান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: আমিনুল হক

আপডেট সময় : ১২:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬