সংবাদ শিরোনাম ::
একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার ! চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘ অনুপস্থিতির অভিযোগ, তদারকি নিয়ে প্রশ্ন

মধ্যরাতে মাইক্রোবাসে তুলে যুবকের চোখ উপড়ে হাত-পা বেঁধে ডোবায় ফেলে রেখে যান: গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিনে রাজিব (২৮) নামে এক যুবককে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বাঁধা অবস্থায় তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে একটি ডোবার পাশে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইমাম হোসেন নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত ফারুক খানের ছেলে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজিবের ভাই মো. রিয়াজের দাবি, সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে বাড়ির সামনে প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রাজিব। এ সময় একটি সাদা মাইক্রোবাস এসে সেখানে থামে। কিছু বুঝে ওঠার আগেই দুই ব্যক্তি তার মুখ চেপে ধরে জোর করে গাড়িতে তুলে নেয়।

রিয়াজের অভিযোগ, পরে বদরপুর ও লালমোহন এলাকার বিভিন্ন সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় রাজিবকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তার দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে একটি ডোবার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়।

স্থানীয় কয়েকজন শিক্ষার্থী, ফারদীনসহ আরো দুইজন কালবেলাকে জানান,
রাজিব নামের এই ব্যাক্তির গোঙানি ও ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে আশপাশ থেকে আমরা শিক্ষার্থীরা সেখানে যাই। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
সেখান থেকে রাজিবকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

রিয়াজ আরও বলেন, রাজিবের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীদের কয়েকজন তাদের এলাকার বলে দাবি করেন তিনি। রাজিব কয়েকজনকে শনাক্ত করে তাদের নাম বলেছেন বলেও জানান তিনি। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেন রিয়াজ।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, মানুষের মধ্যে শত্রুতা থাকতে পারে। কিন্তু এভাবে একজন যুবকের ওপর হামলা ও চোখের এমন ক্ষতি মেনে নেওয়া কঠিন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, মধ্যরাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজিবের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় এজাহারভুক্ত আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

মধ্যরাতে মাইক্রোবাসে তুলে যুবকের চোখ উপড়ে হাত-পা বেঁধে ডোবায় ফেলে রেখে যান: গ্রেপ্তার ১

আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬