ভোলায় নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করলো ব্যাংক এশিয়া
- আপডেট সময় : ০৩:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ভোলায় নারীদের ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক জ্ঞান বৃদ্ধিতে ‘ Training on Business Management and Financial Literacy ‘ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি, ভোলা শাখা। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ব্যাংক এশিয়া, ভোলা শাখায় কর্মশালাটি আয়োজিত হয়। ভোলা সদরের নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয় ব্যাংক এশিয়া পিএলসি, ভোলা শাখা।
কর্মশালায় বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া ভোলা শাখার ম্যানেজার(অপারেশন) এবিএম মোস্তাহিদুর রহমান, শাখার নারী উদ্যোক্তা বিষয়ক কর্মকর্তা নুজহাত নাদিয়া, কাস্টমার সার্ভিস অফিসার সোহানুর রহমানসহ অনেকে। তারা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে ব্যবস্থাপনা ও আর্থিক লিটারেসি নিয়ে বিশদ আলোচনা করেন। নারী উদ্যোক্তারা নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ব্যাংক এশিয়ার এধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এধরণের আয়োজন, কর্মশালা, প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে আরো বেশি নারীরা উদ্যোক্তা হতে আগ্রহী হবেন বলে তারা আশা ব্যক্ত করেন। বাংলাদেশে সরকার ও বিভিন্ন সংস্থার প্রশিক্ষণ ও সহায়তা আরো জোরদার করা উচিত বলে মনে করেন তরুণ নারী উদ্যোক্তা সাদিয়া। পরিশেষে সুন্দরভাবে আয়োজনটি সমাপ্ত হয়।












