সংবাদ শিরোনাম ::
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আ\ট\ক ! অত:পর বহিস্কার একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার !

নারী রেফারিকে ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা’ বলে বরখাস্ত হিগুয়েইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফেদেরিকো হিগুয়েইন। যখন ইন্টার মায়ামির রিজার্ভ দলের কোচ ছিলেন

মেজর লিগ সকারের (এমএলএস) দল কলম্বাস ক্রু তাদের রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে। এক নারী রেফারির সঙ্গে হাত মেলানোর সময় ফেদেরিকো তাঁকে বলেছেন, ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা।’ পাশাপাশি হাত মেলানোর সময় সেই নারী রেফারির হাত ছাড়তেও রাজি হননি ফেদেরিকো। গতকাল এ খবর জানিয়েছে কলম্বাস ক্রু। কলম্বাস ক্রুর রিজার্ভ দলের নাম ‘কলম্বাস ক্রু ২’। যুক্তরাষ্ট্রের ফুটবলে তৃতীয় স্তরের প্রতিযোগিতা ‘এমএলএস নেক্সট প্রো’তে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। কলম্বাস ক্রুর মূল দলে আট মৌসুম খেলা ফেদেরিকো তাদের রিজার্ভ দলের কোচের দায়িত্ব নেন গত বছর। সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের অন্য পরিচয়ও আছে। তাঁর বাবা হোর্হে হিগুয়েইনও সাবেক ফুটবলার। আর ছোট ভাই গঞ্জালো হিগুয়েইন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলার পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও জুভেন্টাসের হয়ে সিরি আ জিতেছেন ফেদেরিকোর বিখ্যাত এই ভাই। ফেদেরিকো বরখাস্ত হওয়ার আগেই অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য শাস্তি হিসেবে লাল কার্ড এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান। কলম্বাস ক্রুর জেনারেল ম্যানেজার ইসা তাল বলেন, ‘আমাদের ক্লাব, খেলোয়াড় ও সহকর্মীদের স্বার্থের কথা ভেবেই ফেদেরিকো হিগুয়েইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চলতি সপ্তাহের আলোচনা ও গত এক মাসের পর্যালোচনার পর আমরা দেখেছি, দলের একজন অভিভাবকের কাছ থেকে ক্লাবের যে মানের আচরণ প্রত্যাশিত, তিনি তা বজায় রাখতে পারেননি।’

কলম্বাস ক্রুর সূত্রের বরাত দিয়ে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী আলোচনায় হিগুয়েইন ‘নিজের অপরাধ স্বীকার কিংবা অনুশোচনা প্রকাশে রাজি হননি, এমনকি প্রকাশ্যে কোনো ক্ষমাও চাননি’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

নারী রেফারিকে ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা’ বলে বরখাস্ত হিগুয়েইন

আপডেট সময় : ০৮:০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬