ভোলার দৌলতখানে সরকারি পি/স্ত/লসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা আ/ট/ক

ভোলা প্রতিনিধি: মোঃ ওমর ফারুক 

ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা নাহিদ হোসাইনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার  চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের নেতৃত্বে এসআই রাকিব, জিয়াউদ্দিন আহমেদসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসাইনের বসতঘর থেকে একটি চাইনিজ পিস্তল (টাইপ-৫৪) উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে দৌলতখান থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

এদিকে হোসাইনকে গ্রেফতারের পরপর গত ০৫ /০২/২৬ ইং তারিখে দৌলতখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান হোসেন হাওলাদারের স্বাক্ষরিত দল থেকে বহিস্কারের একটি চিঠি সংবাদকর্মীদের কাছে পাঠানো হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে ভোলা পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *