নজরুলবর্ষ উপলক্ষে ভোলায় দুই দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালা শুরু
- আপডেট সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
নজরুলবর্ষ উপলক্ষে ভোলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালা। জেলা শিল্পকলা একাডেমি, ভোলার আয়োজনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান ও মৃদুলা সমদ্দার। দুই দিনব্যাপী এ কর্মশালা শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এতে নজরুলসংগীতের বিভিন্ন দিক, সংগীত পরিবেশনের কৌশল এবং কাজী নজরুল ইসলামের সংগীত ও সৃষ্টিকর্ম নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে কাজী নজরুল ইসলামের সংগীত ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করা এবং নজরুলসংগীত চর্চায় আগ্রহীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় সংগীতপ্রেমী ও নজরুলসংগীত চর্চায় আগ্রহীরা অংশগ্রহণ করছেন।
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি: জিসান রনি














