সংবাদ শিরোনাম ::
লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আ\ট\ক ! অত:পর বহিস্কার একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার !

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ফেলেছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক ছাত্র আবু তৈয়ব হাবিলদার।

সোমবার দুপুরে সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন তিনি। ছবি ভাঙার কারণ ব্যাখ্যা করে আবু তৈয়ব বলেন, ‘ইতিহাসের খলনায়ক যারা, তাদেরকে ডাকসুতে রাখতে আমরা দেব না। এটা জিন্নাহর বাংলাদেশ নয়। এটা শেখ মুজিবের বাংলাদেশ, ভাসানীর বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ।’তিনি আরও বলেন, ‘এখানে কোনো খলনায়কের ছবি থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে যারা কলঙ্কিত করেছে—তাদেরকে ইতিহাসের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে এবং প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।’

ছবি ভাঙার আগে আবু তৈয়ব বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছিল। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে সে বলেছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র এর প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব, আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’

জানা যায়, আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

আপডেট সময় : ১২:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬