সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
তজুমদ্দিনে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এমপিও আবেদনে অসংগতির অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. সামছুদ্দিনের বিরুদ্ধে নতুন শিক্ষক এমপিওভুক্তির আবেদনে দাখিল করা কাগজপত্রে অসংগতি ও পরস্পরবিরোধী তথ্য থাকার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ০৪ অক্টোবর ২০২৬ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে এমপিওভুক্তির আবেদনের সঙ্গে দাখিল করা অসংগতিপূর্ণ কাগজপত্র ও পরস্পরবিরোধী তথ্যের বিষয়ে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, এ বিষয়ে ৩ কর্মদিবসের মধ্যে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর লিখিত জবাব দাখিল করতে হবে।
এদিকে, নোটিশ জারির পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমপিওভুক্তির মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় দাখিল করা কাগজপত্রে কোনো ধরনের অসংগতি থাকলে তা যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।













