সংবাদ শিরোনাম ::
একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ক্যান্সারে আক্রান্ত জেলে সাদ্দামের পাশে ‘তারুণ্যের পথচলা সংগঠন’, পরিবারের হাতে আর্থিক সহায়তা বোরহানউদ্দিনে ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজে ল্যাব সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ চরফ্যাশনে এ পি পি এডভোকেট হিরনের বিরুদ্ধে জেলা জজের গন বিজ্ঞপ্তি তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার ! চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘ অনুপস্থিতির অভিযোগ, তদারকি নিয়ে প্রশ্ন

ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওমর ফারুক, ভোলা :
ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ২২ দিনের জন্য ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ইলিশের প্রজনন নির্বিগ্নে বৃদ্ধি করার জন্য ০৭ অক্টোবর মধ্যরাত ১২ টা থেকে ভোলার ইলিশা নদী থেকে চর পিয়াল পর্যন্ত ১০০ কিলো মিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকায় আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় নদীতে ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ও সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে।

ভোলা সদরের বিভিন্ন মৎস্য ঘাট ঘুরে দেখা গেছে, সরকারি নিষেধাজ্ঞা দেয়ায় জেলেরা নৌকা ও ট্রলারসমূহ নদী থেকে উঠিয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ ট্রলার থেকে ইঞ্জিন খুলে ও মাছ ধরার জাল বস্তা ভরে বাড়িতে নিয়ে যাচ্ছেন।

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন এলাকার জেলে মো. ইসমাইল হোসেন ও ফারুক বেপারী বলেন, সরকার ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য ২২ দিন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তা সঠিক ভাবে পালনের জন্য নৌকা ও ট্রলার উপরে উঠিয়ে নিচ্ছি। এই ২২ দিন নদীতে মাছ শিকারে যাব না।

রাজাপুর ইউনিয়নের জোরখাল ও ভোলার খাল, মঝির হাট এলাকার জেলে কাঞ্চন মাঝি, মাইনুদ্দিন মাঝি ও কালাম মাঝি বলেন, সরকারের দেয়া নিষেধাজ্ঞা মেনে চলবো। কিন্তু মাছধরা বন্ধের আগে আমারাদের জন্য বরাদ্দকৃত চাল দিলে কোনো রকম পরবার চালাতে পারবো। তবে সমিতির কিস্তির জন্য ব্যাংক ও এনজিওর অফিসাররা আমাদের তাড়া দেবে। আমরা সরকারের এমন পদক্ষেপ কে স্বাগত জানাই এবছর আমরা সঠিকভাবে সরকারের নিষেধাজ্ঞা মেনে চলব।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় আজ বুধবার৭ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মেঘনা ও তেতুঁলিয়া নদীতে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এজন্য আমরা বিভিন্ন ইউনিয়নের জেলেদের নিয়ে সতেচনামূলক সভা, গনসংযোগ ও মাইকিং করেছি। এবং তা অব্যাহত থাকবে। এছাড়া নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট থাকবে। এ সকল পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ কোস্ট গার্ড, নৌপুলিশ সহ মৎস্য কর্মকর্তাগন ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন। এদিকে, ভোলা জেলার বরফ কলগুলো বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আশাকরি এ বছর জেলেরা এ নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করবেন।

২২ দিনের এ নিষেধাজ্ঞায় জেলেদের পূনর্বাসনে ১ লক্ষ ৪৩ হাজার ৬’শ নিবন্ধিত জেলেদের মধ্যে ৩ হাজার ৫’শ ৯০ মেট্রিক টন চাল বিতরনের প্রস্ততি নেয়া হয়েছে।

জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান জানান , ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২দিনের জন্য ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। জেলেরা যাতে এই নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করে এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ সময় জেলেদের সংসার চালাতে যাতে কষ্ট না হয় সেজন্য তাদের মাঝে সরকারিভাবে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও এ সময় ঋণগ্রস্ত জেলেদের কাছ থেকে যাতে ঋণের কিস্তি আদায় করা না হয় সে জন্য সব এনজিও এবং ব্যাংককে চিঠি দেয়া হয়েছে। কোনো ব্যাংক ও এনজিও যদি এই নির্দেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
Development By: sahon srabon

ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৩:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬