ভোলা জেলা

চট্টগ্রামে সন্ত্রাসীদের ধরতে ৪ ক্যাম্প, এআই ক্যামেরা ও ড্রোন চায় পুলিশ
ভোলা জেলা

চট্টগ্রামে সন্ত্রাসীদের ধরতে ৪ ক্যাম্প, এআই ক্যামেরা ও ড্রোন চায় পুলিশ

চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির বিস্তীর্ণ পাহাড়ি ও বনাঞ্চলকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা—এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব এলাকায় প্রকাশ্যে খুন ও গোলাগুলির পর দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে আত্মগোপন করছে অস্ত্রধারীরা। দুর্গম ভূপ্রকৃতির কারণে তাদের ধরতে গিয়ে বেগ পেতে হচ্ছে পুলিশকে। পরপর কয়েকটি হত্যাকাণ্ডের পর এবার এসব সন্ত্রাসীকে নিয়ন্ত্রণে আনতে তিন উপজেলায় চারটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প স্থাপনের প্রস্তাব করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। প্রতিটি ক্যাম্পে এক প্লাটুন করে সদস্য রাখার পাশাপাশি সন্ত্রাসীদের চলাচলের পথগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা বসানো এবং থার্মাল ড্রোন দিয়ে নজরদারির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্যদের টহলে রাখার কথাও বলা হয়েছে।গত মাসে পুলিশ সদর দপ্তরে পাঠানো চট্টগ্রাম রেঞ্জে...
দৌলতখানে আগুনে পুড়েছে দুটি বসতঘর, ৩০ লাখ টাকার ক্ষতি
ভোলা জেলা

দৌলতখানে আগুনে পুড়েছে দুটি বসতঘর, ৩০ লাখ টাকার ক্ষতি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। রোববার তিনটায় দৌলতখান পৌরসভার হালিম শাহ পুকুরের পেছনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লেগে জীবন বাবু ও দুলাল দেবনাথের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ জীবন বাবুর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশের দুলাল দেবনাথের ঘরও পুড়ে যায়।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান । প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুখলেসুর রহমান জানান, অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় প্রায় ৩০ লাখ টাকার ক...
হাতিয়ায় চার গোডাউনে কোস্ট গার্ডের অভিযান, বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
ভোলা জেলা

হাতিয়ায় চার গোডাউনে কোস্ট গার্ডের অভিযান, বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত হাতিয়া থানার চেয়ারম্যান ঘাট বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রামগতি, লক্ষ্মীপুর ও হাতিয়ার সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে চেয়ারম্যান ঘাট বাজার এলাকার চারটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৩০৬ পিস চায়না দুয়ারী এবং ১৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। পরে হাতিয়া উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জালগুলো বিনষ্ট করা হয়। চায়না দুয়ারী ও কারেন্ট জাল মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর জন...
নকশাবহির্ভূত ভবনে ছয়লাব ভোলা পৌরসভা, ১৩ ভবন মালিককে ভাঙার নোটিশ
ভোলা জেলা

নকশাবহির্ভূত ভবনে ছয়লাব ভোলা পৌরসভা, ১৩ ভবন মালিককে ভাঙার নোটিশ

নকশাবহির্ভূত ভবনে ছয়লাব ভোলা পৌরসভা, ১৩ ভবন মালিককে ভাঙার নোটিশভবন মালিক-পৌর কর্তৃপক্ষ মুখোমুখি; নকশায় পার্কিং থাকলেও ভাড়া দেওয়া হয়েছে জি এম ছানাউল্লাহ, স্টাফ রিপোর্টার, ভোলা নকশাবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ এবং অনুমোদিত নকশায় থাকা পার্কিংয়ের জায়গা ব্যবহার না করায় ভোলা পৌরসভার ১৩ ভবন মালিককে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সবার ব্যবহারের জন্য পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পৌর কর্তৃপক্ষের এ নোটিশের পরও ভবন মালিকদের অনেকেই তা বাস্তবায়নে আগ্রহী নন। বরং ভবন নির্মাণের সময় পৌর কর্তৃপক্ষ কেন বাধা দেয়নি—এ প্রশ্ন তুলে উল্টো পৌর প্রশাসনকে দায়ী করছেন তারা। এদিকে নকশাবহির্ভূত ভবন নির্মাণ এবং পার্কিংয়ের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের কারণে ভোলার ব্যস্ত সদর রোডে যানজট ও পথচারীদের ভোগান্তি বাড়ছে। বিষয়টি নিয়ে ভবন মালিক ও পৌর কর্তৃপক্ষের মধ্...
ভোলার মায়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: ভারতীয় ট্রলিং বোট ও ১১টি জাল জব্দ
ভোলা জেলা

ভোলার মায়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: ভারতীয় ট্রলিং বোট ও ১১টি জাল জব্দ

ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দুলারহাট থানাধীন মায়া নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্ট লালমোহন ও চরমানিকা-এর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মায়া নদীর একটি এলাকায় সন্দেহজনক অবস্থায় একটি আর্টিসানাল ট্রলিং বোট দেখতে পান কোস্ট গার্ড সদস্যরা। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ...
ক্যানসারে আক্রান্ত রাজমিস্ত্রি জিলন বাঁচতে চান, সহায়তার আকুতি
ভোলা জেলা

ক্যানসারে আক্রান্ত রাজমিস্ত্রি জিলন বাঁচতে চান, সহায়তার আকুতি

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজমিস্ত্রি মোহাম্মদ জিলন (৩২)। দিনভর কঠোর পরিশ্রম করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে স্বপ্নের ছোট্ট সংসার গড়ে তুলেছিলেন তিনি। নিজের হাতে অন্যের ঘর নির্মাণ করলেও আজ সেই জিলনের নিজের জীবনটাই যেন ভেঙে পড়ার পথে। মরণব্যাধি ক্যানসার কেড়ে নিয়েছে তার কর্মক্ষমতা, থমকে গেছে পরিবারের স্বাভাবিক জীবন। শুধু জিলনই নন, তার স্ত্রীও দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনিজনিত জটিলতায় ভুগছেন। একদিকে স্বামীর ক্যানসারের চিকিৎসা, অন্যদিকে স্ত্রীর অসুস্থতা—দুই দিকের এই সংকটে পরিবারটি এখন অসহায়। ক্যানসার শনাক্ত হওয়ার পর সহায়-সম্বল যা ছিল, তা বিক্রি ও খরচ করে চিকিৎসা শুরু করেন জিলন। ইতোমধ্যে ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসা নিতে গিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয় হয়েছে। ...